ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষায় নতুন পদ্ধতি চালু করা হয়েছে । নতুন এ ভর্তি পরীক্ষায় এমসিকিউ ও লিখিত পরীক্ষার প্রচলন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এ নতুন পদ্ধতি ও অন্যান্য বিষয় সংক্ষিপ্ত আলোচনা করা হল ।
বিজ্ঞান ইউনিট
প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.০০ (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.৫ থাকতে হবে) আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে ।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.০ থাকতে হবে) আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে।
ব্যবসায় শিক্ষা ইউনিট
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.০০ থাকতে হবে) আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৮টি বিভাগে অনুষ্ঠিত হবে। আবেদনের সময় যেকোন একটি বিভাগ বেছে নিতে হবে।
| ইউনিট | তারিখ | সময় |
| কলা, আইন ও সামাজিক ইউনিট | ০৬ মে ২০২৩ | সকাল ১১.০০ টা থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত |
| বিজ্ঞান ইউনিট | ১২ মে ২০২৩ | সকাল ১১.০০ টা থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত |
| ব্যবসায় শিক্ষা ইউনিট | ১৩ মে ২০২৩ | সকাল ১১.০০ টা থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত |
| চারুকলা ইউনিট | ২৯ এপ্রিল ২০২৩ | সকাল ১১.০০ টা থেকে ১১.৩০ মিনিট পর্যন্ত |
আবেদনের যোগ্যতা
প্রার্থীকে অবশ্যই ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে এসএসসি বা সমানের পরীক্ষায় পাশ করতে হবে । শুধুমাত্র ২০২২ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারবেন ।
বিস্তারিত....
Leave a Reply