একদশ শ্রেণিতে ভর্তির তথ্য।। SSC 2025।। Class XI Admission Application একদশ শ্রেণিতে ভর্তির তথ্য।। SSC 2025।। Class XI Admission Application – Tarunya Computer

একদশ শ্রেণিতে ভর্তির তথ্য SSC 2025।। Class XI Admission Application সম্পর্কে বিশেষ তথ্য।
একাদশ শ্রেণিতে এবছর ভর্তির জন্য অনলাইনে আবেদন করার সময়সীমা সাধারণত প্রতি বছর শিক্ষা বোর্ডগুলো নির্ধারণ করে থাকে। তারই ধারাবাহিকতায় তারিখ প্রকাশ করবে। এবছরও আবেদন করার জন্য একটি xiclassadmission gov bd থাকবে এবং সেখানে বিস্তারিত তথ্য ও নির্দেশনা পাওয়া যাবে। সাধারণত, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এই আবেদন প্রক্রিয়া শুরু হয় না। কিছু দিনপর আবেদন প্রক্রিয়া শুরু হয়। আবেদন করার সময় গতবছরগুলোতে ১৫০ টাকা ফি দিতে হয়ছে এবং সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দের তালিকা দেয়া যাচ্ছিল আশা করি সকল শিক্ষা বোর্ড এবছরও একই সুবিধা রাখবেন।

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদনের নিয়ম:


১. অনলাইনে আবেদন করার জন্য শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ওয়েবসাইটে xiclassadmission.gov.bd যেতে হবে।

২. ওয়েবসাইটে একটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনুসরণ করতে হবে, যেখানে প্রয়োজনীয় ব্যক্তিগত সকল তথ্য ও পরীক্ষার বিস্তারিত তথ্য দিতে হবে। অর্থাৎ এসএসসি রোল ও রেজিস্ট্রেশন নম্বর ও একটি মোবাইল নম্বর দিয়ে জিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করতে হবে। তারুণ্য কম্পিউটার,ঝালকাঠিতে থেকে সকল প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

৩. শিক্ষার্থীকে তার পছন্দ অনুযায়ী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে ভর্তির জন্য পছন্দক্রম দিতে হবে।

৪. আবেদন করার জন্য শিক্ষার্থীকে একটি নির্দিষ্ট অংকের ফি (যেমন: ১৫০ টাকা) অনলাইনে পরিশোধ করতে হবে। তারণ্য কম্পিউটার,ঝালকাঠি সামন্য সার্ভিস চার্জ নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে সর্বপ্রকার সহযোগীতা করে থাকে।

৫. আবেদন ফরম পূরণ ও জমা দেওয়া: প্রয়োজনীয় তথ্য ও পছন্দক্রম দেওয়ার পর আবেদন ফরমটি ভালোভাবে যাচাই করে অনলাইনে জমা দিতে হবে। Tarunya Computer Jhalakati 24 Ronals Road প্রতিষ্ঠান থেকে সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে সকল শিক্ষার্থী বা অভিভাবকগণ আবেদন করতে পারবে।


ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয় এবং নির্বাচিতদের নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি হতে হয়।
ভর্তির সময়সীমা, প্রয়োজনীয় কাগজপত্র, এবং অন্যান্য তথ্যের জন্য শিক্ষা বোর্ড বা কলেজের ওয়েবসাইটে নিয়মিত নজর রাখতে হবে।

পূর্ববর্তী তিন বছরে দেশের যেকোনো শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নীতিমালার অন্য বিধানাবলি সাপেক্ষে কোনো কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে অনলাইনে ভর্তির যোগ্য বিবেচিত হবে। এ ছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণসহ অন্যান্য বছরের শিক্ষার্থীরাও ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে। বিদেশি কোনো বোর্ড বা অনুরূপ কোনো প্রতিষ্ঠান থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড তার সনদের মান নির্ধারণের পর ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে।

বিজ্ঞান গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনোটি; মানবিক গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনোটি এবং ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রুপের যেকোনোটিতে আবেদন করতে পাবরে।



৪টি ধাপে আবেদন প্রক্রিয়া চলবে। প্রতিটি ধাপের জন্য আলাদা আলাদা তারিখ ও সময় নির্ধারণ করা থাকবে। আবেদন প্রক্রিয়া শেষে কলেজ পরিবর্তন বা সাবজেক্ট পরিবর্তন করা সময় দিবে। মাইগ্রেশন প্রক্রিয়াতো থাকবেই। একদশ শ্রেণিতে ভর্তির তথ্য SSC 2025।। Class XI Admission Application সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন- তারণ্য কম্পিউটার ২৪ রোনালস রোড, ঝালকাঠি ০১৭১২০৯৬৪৪৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অধিক ব্যবহারকৃত লিংক
Age Calculator

Date

Month

Year

ফেসবুক পেইজ
More News Of This Category

আগামী ২০২৬ শিক্ষাবর্ষেও স্কুলে ভর্তি লটারি পদ্ধতিতে হবে: শিক্ষা মন্ত্রণালয়

বিস্তারিত....

এইচএসসি/সমমান পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রকাশ। HSC Exam 2025 Result

HSC Result 2025 বিস্তারিত....

একাদশ শ্রেণির ভর্তি আবেদন এখনো শুরু হয়নি: শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা

বিস্তারিত....