একাদশ শ্রেণির ভর্তি আবেদন এখনো শুরু হয়নি: শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা একাদশ শ্রেণির ভর্তি আবেদন এখনো শুরু হয়নি: শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা – Tarunya Computer

প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ
সঠিক তথ্যের জন্য অপেক্ষা করুন: ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও গণমাধ্যমের নির্ভরযোগ্য সূত্রের ওপর নির্ভর করুন।
অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পর্কে তারুণ্য কম্পিউটার থেকে সঠিক তথ্য জানুন: ভর্তির আবেদন প্রক্রিয়া যেহেতু অনলাইনে সম্পন্ন হবে, তাই আগে থেকেই আবেদন ফরম পূরণ, কলেজ নির্বাচন এবং ফি পরিশোধের পদ্ধতি সম্পর্কে ধারণা নিয়ে রাখা ভালো। HSC,আলিম,বিএম, টেকনিক্যাল শাখাসহ অন্যান্য সকল শাখায় ভর্তি বিজ্ঞাপন প্রকাশ করা হবে।
পছন্দের কলেজের তালিকা তৈরি করুন: সন্তানের ফলাফল এবং নিজের পছন্দ অনুযায়ী কলেজের একটি তালিকা আগে থেকেই প্রস্তুত করে রাখতে পারেন।
একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই সময়ে সঠিক তথ্য ও যথাযথ প্রস্তুতির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দের কলেজে ভর্তি হয়ে উচ্চশিক্ষার পথে এগিয়ে যাবে—এটাই তারুণ্য কম্পিউটার,২৪ রোনারস রোড,ঝালকাঠির প্রত্যাশা।

একাদশ শ্রেণির ভর্তি আবেদন এখনো শুরু হয়নি: শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা

আজ, ২৪ জুলাই ২০২৫: ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি। শিক্ষার্থী এবং অভিভাবকদের এ বিষয়ে উদ্বিগ্ন না হয়ে শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত আনুষ্ঠানিক নির্দেশনার জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে ব্যাপক আগ্রহ ও কিছু ক্ষেত্রে বিভ্রান্তি লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন সূত্রে ভর্তির সম্ভাব্য তারিখ প্রচারিত হলেও, শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন এবং আনুষ্ঠানিক ছাড়া ভর্তি প্রক্রিয়া শুরু হবে না। তারুণ্য কম্পিউটার,ঝালকাঠির আরও জানান এ বছর ২০২৫-২৬
শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া তিনটি ধাপে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। নিচে একটি সম্ভাব্য সময়সূচী তুলে ধরা হলো…
কারিগরি ত্রুটির কারণে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া ৩০ জুলাই ২০২৫ থেকে শুরু হতে পারে বলেও একটি সূত্র জানিয়েছে।
আবেদন প্রক্রিয়া ও ফি: নোটিশ প্রকাশের পর জানানো হবে।
এ বছরও সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে ভর্তির আবেদন গ্রহণ করা হবে। শিক্ষার্থীরা সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে।

প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অনলাইন ভর্তি আবেদন এখও শুরু হয় নাই। বিজ্ঞপ্তি প্রকাশ/আবেদন শুরুর সাথে সাথে জানিয়ে দেয়া হবে। তারুণ্য কম্পিউটার, ঝালকাঠি সঠিক তথ্য সঠিক সময়ে প্রকাশ করে। গুজবে কান দিবেন না। যারা আবেদনের তথ্যের জন্য যোগাযোগ করতেছেন সকলকে ধন্যবাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অধিক ব্যবহারকৃত লিংক
Age Calculator

Date

Month

Year

ফেসবুক পেইজ
More News Of This Category

আগামী ২০২৬ শিক্ষাবর্ষেও স্কুলে ভর্তি লটারি পদ্ধতিতে হবে: শিক্ষা মন্ত্রণালয়

বিস্তারিত....

এইচএসসি/সমমান পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রকাশ। HSC Exam 2025 Result

HSC Result 2025 বিস্তারিত....

একাদশ শ্রেণিতে/ HSC ভর্তির পূর্বেই যে তথ্য জানা দরকার শিক্ষার্থী ও অভিভাবকদের

বিস্তারিত....