২০২৫ এ আনসার ব্যাটালিয়ন সিপাহি পদে বিশাল নিয়োগ ২০২৫ এ আনসার ব্যাটালিয়ন সিপাহি পদে বিশাল নিয়োগ – Tarunya Computer

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২৭ তম ব্যাচ (পুরুষ) আনসার ব্যাটালিয়ন সিপাহি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আনসার রিক্রুটমেন্ট ওয়েব সাইট থেকে জানা যায় ২০২৫ এ আনসার ব্যাটালিয়ন সিপাহি পদে বিশাল নিয়োগ দেয়া হবে।
গত ০৬ আগস্ট ২০২৫ তারিখ শুরু হয়েছে যাহা আগামী ২০ আগস্ট ২০২৫ শেষ হবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন। তারুণ্য কম্পিউটার আবেদনকারীর জন্য কিছু সাধারণ তথ্য নিম্নে তুলে ধরা হলো-


১। লিঙ্গঃ পুরুষ (অবিবাহিত)
২। বয়স ২০ আগস্ট ২০২৫ খ্রি. তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২২ বছর (এফিডেভিট গ্রহনযোগ্য নয়)।
৩ । ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান পাশ।
৪। উচ্চতা (সর্বনিম্ন): সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ৫’-৬” ও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ৫’-৪”।
৫। ওজন (ন্যূনতম): সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ৪৯.৮৯৫ কেজি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি।
৬। বুকের মাপ: সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ৩২-৩৪ ইঞ্চি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ৩০-৩২ ইঞ্চি।
৭। দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে
৮। আবেদনকারীর অবশ্যই জাতীয় পরিচয়পত্র (NID) থাকতে হবে।


বিঃদ্রঃ প্রার্থীর বাংলা ও ইংরেজি নাম,পিতার নাম, মাতার নাম এবং জন্মতারিখ জাতীয় পরিচয়পত্র(NID) অনুযায়ী হতে হবে।
মনে রাখবেন আবেদন করার শেষ সময় ২০-০৮-২০২৫ খ্রিষ্টাব্দ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আবেদনপত্র দাখিল ও ফি পরিশােধ সংক্রান্ত কোনাে সমস্যা হলে পরামর্শের জন্য 01712096444 নম্বরে যোগাযােগ করতে হবে। অনলাইন আবেদন শেষে পত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং মোবাইল নম্বরে প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড এর মাধ্যমে পরবর্তিতে প্রবেশপত্র ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে যা বাছাইয়ের সময় অবশ্যই প্রদর্শন করতে হবে।

যার আবেদন গ্রহণযোগ্য হবে নাঃ
১। ভুল তথ্য প্রদান করলে
২। নির্বাচিত হওয়ার জন্য তদবির করলে বা নির্বাচিত হওয়ার উদ্দেশ্যে কারও সাথে আর্থিক লেন দেন করলে।
৩। প্রতারণার আশ্রয় নিলে


চাকরি নেওয়ার ক্ষেত্রে আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকুন। কোন প্রকার আর্থিক লেনদেন করে প্রতারিত হলে এর জন্য আমরা কোনভাবেই এর দায়ভার গ্রহণ করবো না। আমরা এই বিজ্ঞপ্তি প্রকাশ করি কিন্তু কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশের পর তথ্য হালনাগাদ করলে আমাদের কোন দায় নেই। তারুণ্য কম্পিউটার শুধুমাত্র তথ্য সংগ্রহ করে প্রকাশ ও প্রচার করে জনস্বার্থে।
আবেদন করার জন্য আপনার মধ্যে কি কি যোগ্যতা থাকতে হবে ও আবেদন করার পদ্ধতি এবং আবেদন করার শুরুর তারিখ ,
আবেদন করার শেষ তারিখসহ সকল তথ্যর জন্য Inbox করতে পারেন।

আমরা এই লেখাটিতে নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে, আবেদন ফরম ও পরীক্ষার সময়সূচি এবং
পরীক্ষার ফলাফল প্রকাশ করবে বাংলাদেশ সরকারের যথাযথ প্রতিষ্ঠান; এজন্য Tarunya কোন সহায়তা প্রকাশ করবে না।
মুক্তিযোদ্ধাদের কোটা সম্পর্কে বা অন্যান্য কোটা সংক্রান্ত তথ্য বিজ্ঞপ্তিতে ভালো করে দেখুন।
অন্যান্য চাকুরীর তথ্যর জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। তারুণ্য কম্পিউটার, ঝালকাঠি। আমাদের এই ওয়েব সাইটে সরকারি চাকুরী, ব্যাংক, বীমা, এনজিও সহ পুলিশ, সেনা বাহিনী, আনসার, নৌ বাহিনী, বিজিবি, জেল পুলিশ, এনএসআই এর বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথে পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অধিক ব্যবহারকৃত লিংক
Age Calculator

Date

Month

Year

ফেসবুক পেইজ
More News Of This Category

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দুটি শূন্য ১১৭ পদে জনবল নিয়োগে

বিস্তারিত....

নটর ডেম ও সেন্ট যোসেফস একাদশ শ্রেণিতে ভর্তি ।। XI Admission Application 2025

বিস্তারিত....

শিক্ষার্থীদের বিদেশ ভ্রমন ।। তারুণ্য কম্পিউটার।। ঈদ শুভেচ্ছা

Tarunya Computer Jhalakati বিস্তারিত....