আগামী ২০২৬ শিক্ষাবর্ষেও স্কুলে ভর্তি লটারি পদ্ধতিতে হবে: শিক্ষা মন্ত্রণালয় আগামী ২০২৬ শিক্ষাবর্ষেও স্কুলে ভর্তি লটারি পদ্ধতিতে হবে: শিক্ষা মন্ত্রণালয় – Tarunya Computer

দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি আগামী ২০২৬ শিক্ষাবর্ষেও লটারি পদ্ধতিতে হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
২৯ অক্টোবর বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা অংশ নেন।


আগামী ২০২৬ শিক্ষাবর্ষেও স্কুলে ভর্তি লটারি পদ্ধতিতে হবে: শিক্ষা মন্ত্রণালয়


এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অভিভাবকদের একটি অংশ ভর্তি পরীক্ষার দাবি তুলেছিল। কেউ কেউ মানববন্ধনও করেছেন। তবে এখন লটারি পদ্ধতি বাদ দেওয়া সম্ভব নয়। এটা পরিবর্তন করতে হলে অন্তত এক বছর আগে ঘোষণা দিতে হয়। অন্তর্বর্তী সরকার এমন ঝুঁকি নিতে চায় না।
সভা শেষে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির সাংবাদিকদের জানান, নানা দিক বিবেচনা করে এবারও স্কুলে শিক্ষার্থী ভর্তি লটারির মাধ্যমেই হবে। খুব শিগগির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
ভর্তি সংক্রান্ত তথ্য তারুণ্য কম্পিউটার, ঝালকাঠি নিয়মিত প্রকাশ করে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অধিক ব্যবহারকৃত লিংক
Age Calculator

Date

Month

Year

ফেসবুক পেইজ
More News Of This Category

সরকারি প্রাথমিক বিদ্যালয় “সহকারী শিক্ষক” পদে শিক্ষা অধিদপ্ত এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বিস্তারিত....

এইচএসসি/সমমান পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রকাশ। HSC Exam 2025 Result

HSC Result 2025 বিস্তারিত....

একাদশ শ্রেণির ভর্তি আবেদন এখনো শুরু হয়নি: শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা

বিস্তারিত....