বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-তে যোগ দিন(নারী ও পুরুষ জিডি) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-তে যোগ দিন(নারী ও পুরুষ জিডি) – Tarunya Computer

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-তে যোগ দিন, সীমান্ত রক্ষায় গর্বিত অংশীদার হোন।
বীরত্ব ও ঐতিহ্যের ধারক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ, এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় এক অতন্দ্র প্রহরী। আপনি যদি দেশসেবায় আত্মনিয়োগ করতে চান এবং একটি গৌরবময় ক্যারিয়ার গড়তে আগ্রহী হন, তবে বিজিবি আপনার জন্য এক সুবর্ণ সুযোগ। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-তে যোগ দিন(নারী ও পুরুষ জিডি)
চলমান নিয়োগ: বিজিবি’র ওয়েব সাইট থেকে তারুণ্য কম্পিউটার ঝালকাঠি তথ্য সংগ্রহ করে প্রচার করেছ। ২৪ রোনালস রোড, #ঝালকাঠি 01712-096444। আবেদনে পূর্বে অবশ্যই মূল বিজ্ঞাপনটি পড়ে নিবেন। কারণ আমরা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করলাম।
বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ ১০৪তম ব্যাচে (অতিরিক্ত) সিপাহী (জিডি) পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।


আবেদনের সময়সীমা:
আবেদন শুরুর তারিখ: ২৩ জুলাই, ২০২৫
আবেদনের শেষ তারিখ: ১ আগস্ট, ২০২৫


আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা:
এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০।
এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০।
বয়সসীমা:০৫ অক্টোবর, ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। (জন্মতারিখ ০৬/১০/২০০২ থেকে ০৫/১০/২০০৭ এর মধ্যে হতে হবে)
বেতন ও সুযোগ-সুবিধা:
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,০০০-২১,৮০০/- টাকা এবং বিধি মোতাবেক রেশন, বাসস্থান, চিকিৎসা ও অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।

শারীরিক যোগ্যতা:
পুরুষ প্রার্থীদের জন্য:
উচ্চতা: ১.৬৭৬ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
ওজন: ৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড)[4]
বুকের মাপ: স্বাভাবিক ৮১.২৮ সে.মি. (৩২ ইঞ্চি), স্ফীত ৮৬.৩৪ সে.মি. (৩৪ ইঞ্চি)
দৃষ্টিশক্তি: ৬/৬
মহিলা প্রার্থীদের জন্য:
উচ্চতা: ১.৫৭৪ মিটার (৫ ফুট ২ ইঞ্চি)
ওজন: ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড)
বুকের মাপ: স্বাভাবিক ৭১.১২ সে.মি. (২৮ ইঞ্চি), স্ফীত ৭৬.২০ সে.মি. (৩০ ইঞ্চি)
দৃষ্টিশক্তি: ৬/৬

বিশেষ দ্রষ্টব্য:
সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন করার পূর্বে বিজ্ঞপ্তির সকল শর্তাবলী ভালোভাবে পড়ে নিন।
অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।
যোগাযোগ:
যেকোনো প্রয়োজনে ভিজিট করুন বর্ডার গার্ড বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট: www.bgb.gov.bd থেকে তথ্য সংগ্রহকৃত।
দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার এই সুযোগ গ্রহণ করুন।


নির্বাচনী প্রক্রিয়া এবং মেডিক্যাল পরীক্ষা গ্রহণ
● নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, লিখিত পরীক্ষা, ব্যবহারিক এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা গ্রহন করা হবে।
● শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদেরকেই পরবর্তীতে Fasting Sugar, HbA1C, HBs Ag, Anti HCV, Serum Creatinine এবং Dope Test সম্পন্ন করানো হবে।
● উল্লেখ্য, Fasting Sugar, HbA1C & Serum Creatinine রক্ত পরীক্ষায় যোগ্য, HBs Ag ও Anti HCV রক্ত পরীক্ষায় নেগেটিভ (Negative) এবং Dope Test (Urine) পরীক্ষায় Not Detected ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই চূড়ান্তভাবে নির্বাচিত বলে গণ্য হবে।
● পরবর্তীতে সরকারের যথাযথ এজেন্সীর মাধ্যমে তদন্ত প্রতিবেদন (VR) সম্পন্ন হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নিয়োগপত্র প্রদান করা হবে।


পরীক্ষার সময় অবশ্যই যা সংগে আনতে হবেঃ
ক। এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় পাসের মূল/প্রভিশনাল সনদপত্র (যা প্রযোজ্য)।
খ। সংশ্লিষ্ট স্কুল/কলেজের প্রধান শিক্ষক/অধ্যক্ষ কর্তৃক এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানপাসের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে।
গ। অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য) কর্তৃক সত্যায়িত।
ঘ। ইউনিয়ন পরিষদ/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য) এর নিকট হতে বাংলাদেশী স্থায়ী নাগরিকত্বের সনদপত্র।
ঙ। ১ম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।
চ। সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত ১১ (এগারো) পাসপোর্ট সাইজের ছবি (০১ কপি ছবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার দ্বারা সত্যায়িত এবং ১০ কপি সত্যায়িত ব্যতীত)
ছ। ইউনিয়ন পরিষদ/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য) কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র।
জ। জাতীয় পরিচয়পত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।
ঝ। https://joinborderguard.bgb.gov.bd লিংকে প্রবেশ করে আবেদনকারী লগইন অপশন এ আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে এডমিট কার্ড ডাউনলোড করুন। এডমিট কার্ডটি প্রিন্ট করে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে।
ঞ। https://www.bgb.gov.bd লিংকে প্রবেশ করে ডাউনলোড অপশনে গিয়ে বিজিবিতে ভর্তিচ্ছু প্রার্থীদের তথ্যাদির ফরম এ ক্লিক করতে হবে এবং ফরমটি ডাউনলোড পূর্বক উক্ত ফরমে উল্লিখিত তথ্যাদি যথাযথভাবে পূরণ করতঃ ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে।

অন্যান্য। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ২৩ জুলাই ২০২৪ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে।

বিশেষ দ্রষ্টব্য

ক। আবেদনের সময় প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে।
খ। বিজিবি কর্তৃক প্রদত্ত ইউসার আইডি ও পাসওয়ার্ড হারিয়ে/মুছে গেলে তা প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
গ। কোন প্রার্থী ফৌজদারী অপরাধে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে বিজিবিতে চাকরির জন্য অযোগ্য হবে।
ঘ। কোন প্রার্থী স্থায়ী ঠিকানা গোপন করে নিয়োগ হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ তাকে চাকরি হতে ‘বরখাস্ত’ করা হবে।
ঘ। বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি অথবা প্রজাতন্ত্রের অন্য কোন চাকরি হতে প্রাথমিক প্রশিক্ষণ বা চাকরিরত অবস্থায় বহিস্কৃত হলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরির জন্য অযোগ্য হবে।
চ। নিয়োগের জন্য আগত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার জন্য ক্লিপবোর্ড ও কলম সাথে আনতে হবে।
ছ। পরীক্ষার সময় কোন প্রার্থী মোবাইল ফোন বা অন্য কোন ইলেক্ট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবে না।
জ। নিয়োগ কার্যক্রমের সময় আপলোডকৃত ছবি সকল নথিপত্রের সাথে ব্যবহার করতে হবে।
ঝ। প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষার সময় Dope Test এ মাদকাসক্ত প্রমাণিত হলে চাকরির জন্য অযোগ্য হবে।

● নিয়োগ সংক্রান্ত ব্যাপারে প্রার্থীদের যাতায়াতের জন্য কোন ভ্রমণ ভাতা দেয়া হবে না।
● নিয়োগের সময় দাখিলকৃত শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র ও ঠিকানা পরবর্তীতে ভুয়া বলে প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় চাকরি হতে ‘বরখাস্ত’ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
● বিজিবি ওয়েবসাইট। ভর্তি সংক্রান্ত সকল তথ্য joinborderguard.bgb.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
● HELP DESK। আবেদন সংক্রান্ত তথ্য অনুসন্ধানের জন্য ২৩ জুলাই ২০২৫ হতে ০১ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ০৯০০ ঘটিকা হতে বিকাল ১৭০০ ঘটিকা পর্যন্ত ০১৬৬৯৬০০৮০০ অথবা ০১৬৬৯৬০০৮৮৮ নম্বরে কল করুন
অনলাইনে আবেদন করার জন্য যোগাযোগ করুন-তারুণ্য কম্পিউটার,২৪ রোনালস রোড, ঝালকাঠিতে। 01712096444

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অধিক ব্যবহারকৃত লিংক
Age Calculator

Date

Month

Year

ফেসবুক পেইজ
More News Of This Category

আনসার ব্যাটালিয়ন (পুরুষ) নিয়োগ -২০২৩

tarunya.com.bd বিস্তারিত....

বর্ডার গার্ড বাংলাদেশ এর অসামরিক ১৪৬ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

বিস্তারিত....

এসএসসি ২০২৩ ফলাফল প্রকাশ হচ্ছে ও শিক্ষার্থীদের ভর্তির প্রস্তুতি শুরু

SSC_Result_2023_hsc_admission_Tanunya বিস্তারিত....